কাঠগড়ায় বিমর্ষ কামাল আহমেদ মজুমদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৫, ১২:৪২আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১২:৪২

মিরপুর মডেল থানার মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তার দেখান। 

এ মামলার গ্রেফতার শুনানি চলাকালে কাঠগড়ায় থাকা অবস্থায় বুকে হাত বেঁধে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে ছিলেন তিনি। এসময় বিমর্ষ দেখা যায় তাকে।

এদিন সকালে তাকে আদালতে কারাগার থেকে আদালতে তোলা হয়। এরপর ১০টা ২০ মিনিটে দুজন পুলিশ কনস্টেবল তাকে দুই পাশে ধরে কাঠগড়ায় তোলেন। পরে তিনি কাঠগড়ায় পেছনে গিয়ে দেয়াল পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে ছিলেন। তখন হাবিবুল্লাহ নামের একজন কনস্টেবল তার হাত ধরে রাখেন। তারপর ১০টা ২৮ মিনিটে তিনি কাঠগড়ার সামনে আসেন। তখন আইনজীবীকে ডেকে কিছুক্ষণ কথা বলেন তিনি। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। 

গ্রেফতার দেখানো শেষে দুই পুলিশ কনস্টেবল আবারও তাকে ধরে হাজতখানায় নিয়ে যান। নেওয়ার পথে কামাল আহমেদ মজুমদার বলেন, ‘আমি অনেক অসুস্থ।’

এর আগে গত ১৮ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

/এনএইচ/ইউএস/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম