২৫৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

স্ত্রীসহ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৫, ১৬:৪৯আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৬:৪৯

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৫ মার্চ) তাদের বিরুদ্ধে এই মামলা দুটি দায়ের করা হয়। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গোলাম দস্তগীর গাজীর নামে ৪৪৮ কোটি ৪২ লাখ ১৭ হাজার ৩২ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে ২৩ কোটি ৫১ লাখ ৩৩ হাজার ৫৮২ কোটি টাকার আয়ের কোনও বৈধ উৎস পাওয়া যায়নি। এছাড়া তার নিজ নামে এবং তার প্রতিষ্ঠানের নামে ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৫৭ কোটি ৭৫ হাজার ৪৮৯ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে, যা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে আয়ের উৎস আড়াল করা হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, হাসিনা গাজীর নামে ৯ কোটি ৬৯ লাখ ২৪ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক। এছাড়াও তার নিজ নামে পাঁচটি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩১ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ৫১৩ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। যে কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম