কিউকমের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৫, ১২:৫৫আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১২:৫৫

প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডট কম লিমিটেডের চেয়ারম্যান মো. আইয়ুব আলী ও ব্যবস্থাপনা পরিচালক মো. রিপন মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।

আদালত সূত্রে জানা গেছে, এদিন আসামিদের আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তারা উপস্থিত হননি। তাদের অনুপস্থিতির কারণে বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৭ জুন, ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডট কম লিমিটেডের 'বিগ বিলিয়ন রিটার্নের' ক্যাম্পেইন থেকে থ্রি এস করপোরেশনের বিডির মালিক মেহেদী হাসান ফয়সাল ৮২ লাখ ৪৪ হাজার ১৬০ টাকার মালামাল ক্রয় করেন। ২১ থেকে ২৫ কর্ম দিবসের মধ্যে মালামাল প্রদানের সময় থাকলেও কিউকম ডট কম সরবরাহ করেনি। এ ঘটনায় গত ১৩ আগস্ট ২০২৪ সালে প্রতারণার অভিযোগে কিউকম ডট কমের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে  আদালতে মামলা করেন ভুক্তভোগী মেহেদী হাসান ফয়সাল।

/এনএইচ/এমএস/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম