পূর্ব লন্ডনে বাংলাদেশি দম্প‌তিকে ৯০ হাজার পাউন্ড জ‌রিমানা

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
০৭ মার্চ ২০২৫, ০৪:১১আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৪:১১

বাংলাদেশি বহুল পূর্ব লন্ডনে এক‌টি ফ্ল্যাটকে রী‌তিমতো কলোনি বা‌নিয়ে ব্যবসা করা এক বাংলাদেশি দম্প‌তিকে ৯০ হাজার পাউন্ডের বেশি জরিমানা করা হয়েছে। ওই ফ্ল্যাটটিতে ই-বাইকের ব্যাটারির কারণে আগুন লেগে এক বাংলাদেশি ভাড়াটের মর্মা‌ন্তিক মৃত্যু হয়।

বৃহস্প‌তিবার (৬ মার্চ) তাদের এই জরিমানা করেন দেশটির আদালত। তার আগে বুধবার (৫ মার্চ) ওই দম্পতির বাড়ি শ্যাডওয়েলের ম্যাডকস হাউজে অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় দম বন্ধ হয়ে ৪১ বছর বয়সী মিজানুর রহমান মারা যান।

ওয়াপিংয়ের বাসিন্দা ৫২ বছর বয়সী সোফিনা বেগম এবং ৫৫ বছর বয়সী আমিনুর রহমান এর আগে ৯টি আবাসন সংক্রান্ত অপরাধের কথা স্বীকার করেছেন।

তবে ক্রাউন কোর্টের বিচারক এমা স্মিথ জোর দিয়ে বলেন, তাদের সাজা মৃত্যু বা অগ্নিকাণ্ডের পরিবর্তে এই আবাসন আইন লঙ্ঘনের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

বিচারক তাদের মামলার খরচ হিসেবে ২ হাজার পাউন্ড দিতে নির্দেশ দেন এবং ৭৮ হাজার ৪৯ পাউন্ড বাজেয়াপ্তের আদেশ দেন।

জানা গেছে, ফ্ল্যাটটি দুটি পরিবারের মাত্র তিন জনের জন্য লাইসেন্সকৃত হলেও সেখানে ২৩ জন লোক বসবাস করতেন। দীর্ঘ সময় ধরে কিছু ভাড়াটে সেখানে বিছানা ভাগাভাগি করে বা মেঝেতে ঘুমানোর জন্য প্রতি সপ্তাহে প্রায় ৯০ পাউন্ড ভাড়া দিতেন। দুই শয়নকক্ষ বিশিষ্ট প্রাক্তন কাউন্সিলের ফ্ল্যাটে ছিল ১৮টি বিছানা।

/আরআইজে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম