লালবাগে রিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৫, ২২:০২আপডেট : ০৭ মার্চ ২০২৫, ২২:০২

রাজধানীর লালবাগ এলাকায় অটোরিকশাচালক মাহবুব হত্যা মামলার অন্যতম আসামি মো. রবিন ওরফে ‘ভুড্ডা রবিন’কে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৭ মার্চ) বিকালে র‌্যাব ১০-এর একটি দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় লালবাগ এলাকায় অভিযান চালিয়ে রবিনকে গ্রেফতার করে। র‌্যাব-১০ সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, মাহবুব আলম (৩২) লালবাগ এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত বছরের ৩১ ডিসেম্বর রাত ১০টার দিকে থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে তিনি বাসা থেকে বের হন। পরদিন (১ জানুয়ারি) রাত দেড়টার দিকে পূর্ব-শত্রুতার জেরে পরিকল্পিতভাবে ‘পিচ্চি মনির গ্যাং’-এর সদস্য মো. রবিন ও তার সহযোগীরা মাহবুবকে জেএন সাহা রোড এলাকায় দেশীয় অস্ত্র, ছুরি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে হত্যা করেন।

পরবর্তীতে এ ঘটনায় নিহতের মা মোছা. আমেনা বেগম বাদী হয়ে ২ জানুয়ারি লালবাগ থানায় রবিনসহ ১৩ জনের বিরুদ্ধে এবং অজ্ঞাত আরও ৫-৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের পর রবিন ও অন্যান্য আসামিরা আত্মগোপনে চলে যায়। এরই ধারাবাহিকতায় আজ বিকালে লালবাগ এলাকা থেকে রবিনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। বর্তমানে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

/এবি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম