গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৫, ২৩:৪২আপডেট : ০৭ মার্চ ২০২৫, ২৩:৪৫

রাজধানীর গেন্ডারিয়া ঢালকানগর এলাকায় মো. সিয়াম (১৮) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা। শুক্রবার (৭ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত সিয়াম মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদীপ গ্রামের মো. ইয়াকুব আলী ও হনুফা বেগমের একমাত্র ছেলে। তিনি ঢাকার গেন্ডারিয়ার সাধনা গলি, সতীশ সরকার রোডে বসবাস করতেন এবং তার বাবার পান-সিগারেটের দোকানে কাজ করতেন। 

নিহতের মামা মো. হারুন জানান, রাতের খাবারের পর সিয়াম বাসা থেকে বের হয়। শহিদ চেয়ারম্যানের ঢালকানগর এলাকায় পৌঁছামাত্রই পূর্বশত্রুতার জেরে কিশোর গ্যাংয়ের সদস্য সোহাদ, তাসিনসহ ১৫-২০ জন তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় সিয়ামকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সোয়া রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ খান জানিয়েছেন, ঘটনার পরপরই হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। পূর্বশত্রুতার কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

/এবি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম