দুদকের মামলায় খালাস পেয়েছেন লোকমান হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৫, ১২:০৬আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১২:০৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবেক ডিরেক্টর ইনচার্জ ও বিসিবির সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। ২০১৯ সালে তার বিরুদ্ধে দুদকের মামলা ছিল মানিলন্ডারিং।

গত ২৬ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত নম্বর-৬ লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে আনীত মানিলন্ডারিং মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই রায় দিয়েছেন।

লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল অস্ট্রেলিয়াতে তিনি ৪১ কোটি টাকা পাচার করেছেন। কিন্তু তদন্ত করে সেখানে ৪৮৭ অস্ট্রেলিয়ান ডলার পাওয়া গেছে বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার মো. ইসমাইল হোসেন।
 
তিনি বলেন, ‘আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে, লোকমান হোসেন ভূঁইয়া কোনও মানিলন্ডারিং করেননি। মানিলন্ডারিংয়ের যে অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছিল সেসব প্রমাণাদি আদালতে উপস্থাপন করতে পারেননি রাষ্ট্রপক্ষ।’ 

জজ আদালত এই মামলার রায়ে আদেশ দিয়ে জানিয়েছেন, ‘অত্র মামলার (মামলা নং-১৫২/২০১৯, দুদক.জি আর নং-১৩৩/২০১৯) একমাত্র আসামি মো. লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আসামিকে নির্দোষ সাব্যস্তে বেকসুর খালাস প্রদান করা হলো। আসামির জামিনদারদের জামিননামার দায় হতে অব্যাহতি দেওয়া হলো। আসামির নামে কোনও হিসাব বা লকার অবরুদ্ধ বা ক্রোক থাকলে বা বিদেশ গমনে কোনও নিষেধাজ্ঞা থাকলে, স্থাবর সম্পত্তির ক্রয়-বিক্রয়ের ওপর কোনও নিষেধাজ্ঞা থাকলে তা আসামির অনুকূলে অবমুক্ত করা হোক।’

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম