শপিংমল-আবাসিকের নিরাপত্তায় পুলিশের ‘অক্সিলারি ফোর্স’ নিয়োগ, থাকবে গ্রেফতারের ক্ষমতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৫, ১৫:০০আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৫:১০

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, রমজান ও ঈদ উপলক্ষে অনেক রাত পর্যন্ত ঢাকা মহানগরীর মার্কেট, শপিংমলগুলো খোলা থাকে। তবে আমাদের পুলিশের স্বল্পতা রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা, শপিংমল ও মার্কেটগুলোতে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে। বেসরকারি এই নিরাপত্তা কর্মীরা মূলত ‘অক্সিলারি পুলিশ ফোর্স‘ হিসেবে কাজ করবেন। তবে গ্রেফতার করার ক্ষমতাও থাকবে তাদের। 

শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান তিনি। 

তিনি বলেন, ‘আজ ৭ রমজান চলছে। সন্ধ্যা হতে রাজধানীর মুসল্লিরা মসজিদে যান। দেড়- দুই ঘণ্টা তারাবির নামাজের সময় যায়। ওই সময় ঢাকা শহরে বিভিন্ন অলিগলিতে জনশূন্যতা তৈরি হয়। বিশেষ করে পুরুষ মানুষ তারাবি নামাজে থাকেন। এই সময় আপনারা বাড়ির ফ্ল্যাট দোকান সযত্নে রেখে আসবেন। নিরাপত্তাটা খেয়াল করবেন।’

আসন্ন ঈদুল আজহায় নগরবাসীর নিরাপত্তা কথা তুলে ধরে ডিএমপি কমিশনার বলেন, ‘আশা করছি, ১৫ রমজান থেকে ঢাকাবাসীর অনেকে ঈদ উপলক্ষে গ্রামে স্বজনদের সঙ্গে ঈদ করতে যাবেন। আমি ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে আপনাদের জানাতে চাই, অনুরোধ করতে চাই আপনারা যখন বাড়ি যাবেন, তখন আপনার বাড়ি, ফ্ল্যাট দোকান, ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাপনা নিজ দায়িত্বে করে যাবেন। আমরা আপনাদের সঙ্গে আছি।‘

পুলিশের জনবল স্বল্পতা আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের লোকও অনেকে ছুটিতে যাবে, যেতে চায়। যারা ব্যারাকে থাকে, তারা দীর্ঘ সময় পরিবার ছাড়া থাকেন। তাদের একটা পারসেন্টেজকে (অংশকে) সরকারের নির্দেশে ছুটি দিতে হয়।’

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘ব্যাপক রাত পর্যন্ত শপিংমলগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকবে। বিভিন্ন শপিং মল শপিং সেন্টার ও ও গেট দিয়ে ঘেরা বিভিন্ন আবাসিক এরিয়াতে মেট্রোপলিটন পুলিশ আইন বলে অক্সিলারি (সহযোগী) পুলিশ ফোর্স নিয়োগ ক্ষমতা আমার আছে। সেই ক্ষমতা মোতাবেক আমি বেসরকারি নিরাপত্তা কর্মীদের অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে নিয়োগ দিয়েছি। তাদের হাতে একটি ব্যান্ড থাকবে। লেখা থাকবে ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’। আইন মোতাবেক তিনি দায়িত্ব পালন ও গ্রেফতারের ক্ষমতা পাবেন। পুলিশ অফিসারকে আইনগতভাবে যে প্রটেকশন পেতেন, এই অক্সিলারি ফোর্সের সদস্যরাও প্রটেকশন পাবেন।

এসময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক, যুগ্ম কমিশনার রবিউল (ডিবি) ইসলাম ও মোহাম্মদ নাসিরুল ইসলাম ও রমনার ডিসি মাসুদ আলম।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম