বালু ফেলা নিয়ে সংঘর্ষ: ঢামেকে আহত পলাশের মৃত্যু, নিহত বেড়ে ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৫, ১৯:১১আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৯:১১

মাদারীপুরের খোয়াজপুরে বালু ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত পলাশ সর্দার (১৬) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজন।

শনিবার (৮ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

এরআগে,  শনিবার সকালে মাদারীপুরের খোয়াজপুর টেকেরহাট গ্রামে সংঘর্ষে দুই ভাই সাইফুল সর্দার ও আতাবুর সর্দার নিহত হন। আহত পলাশ সর্দারও পরবর্তীতে মারা যান। 

এ ঘটনায় অলিল ও তাজেল নামে আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে অলিলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। 

নিহত পলাশ সর্দার স্থানীয় এক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি মাদারীপুরের খোয়াজপুর টেকেরহাট গ্রামের মুজাম সর্দারের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে পলাশ ছিলেন সবার ছোট। 

নিহতের পরিবার জানান, বালু ফেলার বিরোধকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পলাশ ঘটনাস্থলে গিয়েছিলেন পরিস্থিতি দেখতে, কিন্তু তিনি সংঘর্ষের শিকার হয়ে গুরুতর আহত হন বলে জানিয়েছেন তার চাচাতো ভাই মো. জাফর সর্দার।

সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এআইবি/এবি/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম