পুলিশের অক্সিলারি ফোর্স কী, কীভাবে কাজ করবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৫, ১২:৩৮আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১২:৩৮

রমজান ও ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন শপিংমল ও আবাসিক এলাকার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বেসরকারি নিরাপত্তা কর্মীদের ‘অক্সিলারি পুলিশ ফোর্স’ (সহায়ক) হিসেবে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। শনিবার (৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ কথ জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, ‘রমজান ও ঈদ উপলক্ষে ঢাকা মহানগরীর মার্কেট, শপিংমলগুলো খোলা থাকে। তবে আমাদের পুলিশের স্বল্পতা রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা, শপিংমল ও মার্কেটে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে। বেসরকারি এই নিরাপত্তা কর্মীরা মূলত ‘অক্সিলারি পুলিশ ফোর্স’ (সহায়ক) হিসেবে কাজ করবেন। তবে গ্রেফতারের ক্ষমতাও থাকবে তাদের।’

এ সময় ডিএমপি কমিশনার বলেন, ‘অনেক রাত পর্যন্ত শপিংমল খোলা থাকবে। বিভিন্ন শপিং মল, শপিং সেন্টার ও গেট দিয়ে ঘেরা বিভিন্ন আবাসিক এরিয়াতে মেট্রোপলিটন পুলিশ আইন বলে সহায়ক পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার আছে। সেই ক্ষমতা অনুযায়ী আমি বেসরকারি নিরাপত্তা কর্মীদের অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে নিয়োগ দিয়েছি। তাদের হাতে একটি ব্যান্ড থাকবে। লেখা থাকবে সহায়ক পুলিশ কর্মকর্তা। আইন অনুযায়ী তিনি দায়িত্ব পালন ও গ্রেফতারের ক্ষমতা পাবেন। পুলিশ অফিসাররা আইনগতভাবে যে প্রটেকশন পেতেন, এই অক্সিলারি ফোর্সের সদস্যরাও প্রটেকশন পাবেন।’

তবে কী পরিমাণ অক্সিলারি ফোর্স প্রাথমিকভাবে নিয়োগ দেওয়া হবে– সেটি নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ডিএমপি। এছাড়া এই বাহিনী কবে থেকে দায়িত্ব পালন করবে সেটাও নির্দিষ্ট করে জানা যায়নি।

পুলিশের অক্সিলারি ফোর্স কী, তারা কীভাবে কাজ করবেন– এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, মেট্রোপলিটন পুলিশের অর্ডিন্যান্স-১৯৭৬ ধারা অনুযায়ী ডিএমপি কমিশনার যদি মনে করেন, যেকোনেও ব্যক্তিকে সহযোগী পুলিশ হিসেবে নিয়োগ দিতে পারেন। মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী এই সহযোগী পুলিশ নিয়োগ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘অক্সিলারি ফোর্স বলতে বোঝায়, পুরো ফোর্স না, তবে আধা সরকারি ফোর্স, পুলিশকে সহযোগিতার জন্য এ ধরনের ফোর্স ব্যবহার করার বিষয়টি পুলিশ আইনেই আছে। অল্প সময়ের জন্য এ ধরনের সহযোগী ফোর্স ব্যবহার করার নজির আছে। এটা খরচও যেমন বাঁচায়, তেমনই আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকরীও। আমাদের বিদ্যমান আইনে স্পেশাল পুলিশ ব্যবহার করা যায়। পুলিশ নিজের কাজের সুবিধার জন্য এটি ব্যবহার করে থাকে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ যেমন দায়িত্ব পালন করে, সহযোগী ফোর্স ঠিক একইভাবে আইনশৃঙ্খলা রক্ষা, আটক বা নিয়মিত টহলের মতো দায়িত্বগুলো পালন করতে পারবে। তবে এই ফোর্স পুলিশের মতো বেশকিছু কাজ করতে পারলেও তারা কোনেও ধরনের ইনভেস্টিগেশন বা তদন্ত পরিচালনা করতে পারে না।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম