ঈদে ‘বিশেষ ট্রেন’ কমিয়েছে রেলওয়ে, ভোগান্তি বাড়ার শঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ মার্চ ২০২৫, ১৮:৩০আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৮:৩৮

এবারের ঈদে বিশেষ ট্রেনের সংখ্যা কমিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত বছরগুলোতে ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালু থাকলেও এবার তা কমিয়ে ৫ জোড়া করা হয়েছে। এতে ট্রেনে ঘরমুখো মানুষের চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার (৯ মার্চ) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী যেসব রুটে বিশেষ ট্রেন চলবে

১. চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম: চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২

২. ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা: দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৩ ও ৪

৩. ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার: শোলাকিয়া ঈদ স্পেশাল ৫ ও ৬

৪. ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ: শোলাকিয়া ঈদ স্পেশাল ৭ ও ৮

৫. জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর: পার্বতীপুর ঈদ স্পেশাল ৯ ও ১০ 

এছাড়া ঈদে অতিরিক্ত যাত্রী চাহিদা মেটাতে রেলওয়ে ৪৪টি অতিরিক্ত যাত্রীবাহী কোচ সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৮টি মিটারগেজ ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ১৬টি ব্রডগেজ কোচ যুক্ত করা হবে। পাশাপাশি ১৯টি অতিরিক্ত লোকোমোটিভ (মিটারগেজ ১৪টি, ব্রডগেজ ৫টি) ট্রেন চলাচলের জন্য ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত দেশের সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি (ডে-অফ) বাতিল করা হয়েছে। তবে ঈদের পরে যথারীতি সাপ্তাহিক ছুটি কার্যকর থাকবে। ঈদের দিন কোনও আন্তঃনগর ট্রেন চলবে না।

সভায় রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, সচিব মো. ফাহিমুল ইসলাম এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম