রাজধানীতে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৯৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ মার্চ ২০২৫, ১৯:২১আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৯:২১

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় গত ২৪ ঘণ্টায় ডিএমপির ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট বসিয়ে সাঁড়াশি অভিযানে ১৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এসময় মামলা দেওয়া হয়েছে ৪৭টি।

রবিবার (৯ মার্চ) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছে।

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে পাওয়া তথ্য জানিয়ে ডিসি তালেবুর রহমান জানান, শুক্রবার (৭ মার্চ) রাত ১২টা ১ মিনিট থেকে শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপি রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টহল টিম দায়িত্ব পালন করে। 

টহল টিমগুলোর মধ্যে রয়েছে— মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি।

পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে দুই পালায় সিটিটিসির ১৪টি, তিন পালায় অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ১২টি এবং ডিএমপির সঙ্গে রাতে র‍্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এছাড়াও ডিএমপির সঙ্গে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন'র ২০টি চেকপোস্ট পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে গ্রেফতারদের মধ্যে ১৫ জন ডাকাত, ১৭ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, পাঁচজন চাঁদাবাজ, ১৬ জন চোর, সাতজন চিহ্নিত মাদক কারবারি, ৩৬ জন পরোয়ানাভূক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত। 

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি সুইচ গিয়ার চাকু, একটি স্টিলের এন্টিকাটার, একটি মোবাইল, একটি স্কুল ব্যাগ, নগদ ৩৩০ টাকা, দুটি পুরাতন স্টিলের সিট ও একটি মেট্রোরেল লাইনের এক্সিম (লোহার পাত) উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ২৫০ গ্রাম গাঁজা ও ৯৫ পিস ইয়াবা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৭৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম