কামরাঙ্গীরচরে বিএনপির দুপক্ষের গোলাগুলি, আহত ৫ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৫, ০১:৪৬আপডেট : ১২ মার্চ ২০২৫, ০২:০৪

রাজধানীর কামরাঙ্গীরচরে মেলার টেন্ডারবাজিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীরচর কালুরঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, কামরাঙ্গীরচরের একটি মেলার টেন্ডার ও আয়োজন নিয়ে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মনির চেয়ারম্যান এবং থানার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আলমের গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যেখানে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।  

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

স্থানীয় এক বিএনপি নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, মো. আলম টেন্ডার পাওয়ার পর থেকে মনির চেয়ারম্যান তা জোরপূর্বক দখলের চেষ্টা করছিলেন এবং একাধিকবার হুমকি দিয়ে আসছিল। মঙ্গলবার রাতে মনির চেয়ারম্যানের সমর্থকরা অস্ত্রশস্ত্রসহ ফারুক মেম্বারের বাড়িতে হামলা চালায় এবং কয়েক রাউন্ড গুলি ও ককটেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হন।

ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে

সংঘর্ষের পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা সরে যায়। তবে রাত দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের নেতা-কর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিচ্ছে বলে জানা যায়। এঘটনায় পুরো কামরাঙ্গীরচর এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।  

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, মেলার টেন্ডার ও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েনের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে আছি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের