ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেছে সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৫, ০৩:৫১আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৩:৫১

বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণার্থী দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেছে।  

মঙ্গলবার (১১ মার্চ) সকালে মিন্টো রোডে অবস্থিত সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।  

ডিএমপি উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর প্রশিক্ষণ দল পরিদর্শনকালে বাংলাদেশের বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ব্যবহৃত বিস্ফোরক ও আইইডি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের কার্যক্রমের প্রশংসা করেন এবং ইউনিটের ব্যবহৃত স্যুট, অত্যাধুনিক রোবট, আধুনিক টিসিভি প্রভৃতি সরঞ্জাম পর্যবেক্ষণ করেন।  

সেনাবাহিনীর প্রশিক্ষণ দলে থাকা কর্মকর্তারা ডিএমপির বোম্ব ডাটা সেন্টারের কার্যক্রম পর্যালোচনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীর বোম্ব ডাটা সেন্টারের সঙ্গে তথ্য বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।  

এসময় প্রশিক্ষণ দলের কর্মকর্তারা সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় পুলিশ সদস্যদের অংশগ্রহণের আমন্ত্রণ জানান। 

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম