ওএমএস পণ্য জালিয়াতিতে এক ডিলারকে ১ মাসের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ মার্চ ২০২৫, ২৩:১৯আপডেট : ১৩ মার্চ ২০২৫, ২৩:১৯

খাদ্য অধিদফতরের ট্রাক-সেলের ওএমএসে পণ্য জালিয়াতির ঘটনায় ডিলার প্রতিনিধি মো. ফারুক হোসেনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার (১৩ মার্চ)  ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ শাস্তি দেন। 

জানা গেছে, স্থানীয় লোকজনের অভিযোগে প্রেক্ষিতে এদিন  ঢাকার মোহাম্মদপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম। এসময় ৫ কেজির পরিবর্তে ২০ কেজি আটা বিক্রি করা ও মাস্টার রোলের হিসেবের সঙ্গে স্টকের গড়মিল থাকায় ডিলার প্রতিনিধি মো. ফারুক হোসেনকে হাতে নাতে ধরেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত মো. ফারুক হোসেনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে আরও অতিরিক্ত ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে আসামিকে জেল-হাজতে পাঠানো হয়।

এছাড়া অবিক্রিত চাল, আটার জব্দ তালিকা তৈরি করে খাদ্য উপ-পরিদর্শকের জিম্মায় রাখা হয়।

এসময় খাদ্য পরিদর্শক, উপ খাদ্য পরিদর্শক, ডিলারের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম