মিরপুরে ছুরিকাঘাতে যুবক খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ মার্চ ২০২৫, ০৩:০২আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৩:০২

রাজধানীর মিরপুর শাহআলী থানাধীন রাসেল পার্কের সামনে ছুরিকাঘাতে রনি (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে দলবদ্ধ দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে গুরুতর অবস্থায় সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘রাসেল পার্কের সামনে রনিকে কিছু দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করা হয়েছে। তার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। কেউ বলছে তিনি বেকার, আবার কেউ বলছে রিকশা চালাতেন।’

ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় বিরোধের জেরে ৮ থেকে ১০ জনের একটি দল রনিকে রাস্তায় ফেলে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। তবে এঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। 

নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার চেষ্টা করছে বলে জানিয়েছে শাহ আলী থানা পুলিশ। 

/এআইবি/এবি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম