কেরানীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৫, ১৪:১১আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৪:১১

ঢাকার কেরানীগঞ্জের আটি বাজার সংলগ্ন নয়াবাজার গ্রামে নিজ বাড়ির সামনে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (১৬ মার্চ) এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

শিশুটির ফুফু বলেন, আমার ভাতিজি নার্সারিতে পড়ে। রবিবার দুপুরে বাড়ির পাশে খেলার সময় রবিন নাম একজন তাকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করে। পরে রক্তক্ষরণ হলে তার বাবা-মা বিষয়টি জানতে পারে। শিশুটিকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এবং পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযুক্ত রবিনকে কেরানীগঞ্জ থানা পুলিশ আটক করেছে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।

মো. ফারুক বলেন, গত রাতে ধর্ষণের অভিযোগে অসুস্থ অবস্থায় কেরানীগঞ্জ থেকে ওই শিশুকে হাসপাতালে আনা হয়। বর্তমানে ওসিসিতে শিশুটির চিকিৎসা চলছে। বিষয়টি কেরানীগঞ্জ থানা-পুলিশকে জানানো হয়েছে।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম