সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চান বিন ইয়ামিন মোল্লা

জবি প্রতিবেদক
১৭ মার্চ ২০২৫, ২২:০৭আপডেট : ১৭ মার্চ ২০২৫, ২২:৪১

সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন, ‘ক্যাম্পাসে স্থীতিশীলতা রাখতে, শিক্ষার্থীদের সব দাবি আদায়ের লক্ষ্যে অবশ্যই প্রত্যেক ক্যাম্পাসে ছাত্রসংসদ প্রয়োজন। এরই পরিপ্রেক্ষিতে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্রসংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছি।'

সোমবার (১৭ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, 'দেশের সব গুরুত্বপূর্ণ আন্দোলনে নেতৃত্ব দেন ছাত্ররা। ছাত্রদের নেতৃত্বেই দেশের বড় পরিবর্তন এসেছে। জাতীয় নিরাপত্তা, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের জন্য সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে। এ জন্য প্রতিটি ক্যাম্পাস হোক, লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতিমুক্ত। রাজনীতি হবে শিক্ষার্থীদের জন্য।'

বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে কারও সামনে কথা বলতে ভয় পায় না। কারণ তাদেরই স্লোগান ছিল, সব শালারা বাটপার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব সময় দেশের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করবে, এটাই প্রত্যাশা।’

জবি ছাত্র অধিকারে সাধারণ সম্পাদক রায়হান হোসেন রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সভাপতি এ কে এম রাকিব। এসময় শাখা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরাসহ অন্য ছাত্র সংগঠনগুলোর নেতারা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এমএস/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক