জাতীয় বার্ন ইনস্টিটিউটের ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে’ রোগীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ মার্চ ২০২৫, ১৬:১৩আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৭:২৬

রাজধানীর শাহবাগ থানাধীন ন্যাশনাল ইনিস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন এক রোগী ভবনের ছাদ থেকে লাফিয়ে মারা গেছেন। মৃতের নাম পলাশ বিশ্বাস (৩২)। সে একটি গার্মেন্টসে কালার ওয়াশিং প্লান্ট সেকশনে কর্মরত ছিলেন। মাগুরা জেলার মোহাম্মদপুর শিবপুর গ্রামের জয়ন্ত বিশ্বাসের ছেলে পলাশ। 

বুধবার (১৯ মার্চ) সকাল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। 

মৃতের ছোট ভাই অলক বিশ্বাস জানিয়েছেন, তার ভাই পলাশ বিশ্বাস টঙ্গীতে একটি গার্মেন্টেসের কালার ওয়াশিং প্লান্ট এ কাজ করার সময়ে যে কোনোভাবে তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে গত ৬ মার্চ বার্ন ইনিস্টিউটে ভর্তি করা হয়। সেখানে সে আইসিইউতে চিকিৎসাধীন ছিল। গত দুদিন আগে তাকে এইচডি-ইউতে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। 

তিনি আরও বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তার ভাইকে দেখে রেস্টে যান। পরবর্তী সময়ে ভোর সেখানে কর্তব্যরত নার্সরা তাকে রুমের বেডে দেখতে না পেয়ে তারা আমাকে জানান। পরে খোঁজখবর নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারেন চাঁনখারপুল সংলগ্ন হাসপাতাল ভবনের কম্পাউন্ডের ভেতরে ভিকটিমের মরদেহ খুঁজে পায়। পরে সিসিটিভি দেখে জানতে পারেন। লোকটি প্রথমে এইচডিইউ থেকে বের হয়ে তৃতীয় তলায় যায়।

ধারণা করা হচ্ছে, সেখান থেকে একটি লিফটে করে ১৫ তলার ছাদে চলে যান। আর সেখান থেকে লাফ দেন।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
ডেমরায় স্টিল মিলের বাট্টিতে বিষ্ফোরণ, তিন শ্রমিক দগ্ধ
শা‌ন্তিনগ‌রের ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে দগ্ধ ৪
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের হল রুমে এসির পাইপ বিস্ফোরণে তিন টেকনিশিয়ান দগ্ধ 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক