মোহাম্মদপুরে চাঁদাবাজির সময় একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২৫, ০০:৩২আপডেট : ২২ মার্চ ২০২৫, ০০:৩৩

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা হাউজিং এলাকায় চাঁদাবাজি করার সময় সেনাবাহিনীর অভিযানে ফারুক (৪৫) নামে এক চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় সেনাবাহিনীর বসিলা আর্মি ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সূত্র জানায়, সন্ধ্যায় বসিলা হাউজিং এলাকায় ফারুক তার দলবল নিয়ে চাঁদাবাজি করতে আসে। পরে স্থানীয়রা বিষয়টি সেনাবাহিনীকে ফোন করে জানান। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের ধরার চেষ্টা করে। এ সময় চাঁদাবাজরা পালানোর চেষ্টা করলে ফারুককে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গ্রেফতার ফারুকের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে মোহাম্মদপুর থানায় একটি চাঁদাবাজির মামলা হয়েছে। দীর্ঘদিন ধরে সে ব্যবসায়ী ও সাধারণ এলাকাবাসীর কাছ থেকে ভয় দেখিয়ে চাঁদা আদায় করছিল। স্থানীয়রা জানান, বসিলা এলাকায় কোনও ব্যবসা-বাণিজ্য, ফ্ল্যাট ও জমি কেনাবেচা বা দোকান ভাড়া নিতে হলেও তাকে চাঁদা দিতে হতো। কেউ চাঁদা না দিলে তাকে হয়রানিমূলক কর্মকাণ্ডের শিকার হতে হতো। 

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদাবাজ চক্রের মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে এবং তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া, এ চক্রের পেছনে কোনও গডফাদার জড়িত আছে কিনা, তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

/এবি/

/এবি/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক