৫৪ বছর পরেও ঔপনিবেশিক শাসন ব্যবস্থা বহাল রাখা লজ্জাজনক: যুব বাঙালি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৫, ১৯:১৪আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১৯:১৪

১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামো ও শাসনব্যবস্থা বহাল রাখা লজ্জাজনক  বলে মনে করে যুব বাঙালি।

বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর পরীবাগে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় নেতারা এমত প্রকাশ করেন।

যুব বাঙালির কেন্দ্রীয় নেতারা উল্লেখ করেন, একাত্তরের সশস্ত্র সংগ্রামে বাঙালির শ্রেষ্ঠ অর্জন হলো বাংলাদেশ। কিন্তু  ঔপনিবেশিক রাষ্ট্রীয় কাঠামো ও শাসন ব্যবস্থা বহাল থাকায় সশস্ত্র সংগ্রামের অর্জন ভুলণ্ঠিত।  চব্বিশের জুলাই  গণ-অভ্যূত্থানের মধ্যে দিয়ে স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে।

আলোচনা সভায় যুব বাঙালির নেতারা আরও বলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্যের প্রতিফলন ঘটেছে, তাকে কাঠামোগত রূপ দিতে রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থার পরিবর্তন জরুরি। দলীয় ও অদলীয় শ্রেণি পেশার প্রতিনিধিত্বমূলক রাষ্ট্রীয় কাঠামোই পারবে  সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের প্রতিষ্ঠা করতে। আর তখনই  আমরা পারবো দেশের প্রতিটি জনগণকে সত্যিকারের স্বাধীনতার স্বাদ উপভোগ করার মধ্যে দিয়ে   চিন্তা ও মননে সৃজনশীলতার  আলোতে উদ্ভাসিত করতে।’

আলোচনা সভায় অংশগ্রহণ করেন যুব বাঙালির উপদেষ্টা মাহতাবউদ্দিন তানসেন এবং কামরুজ্জামান অপু, সভাপতি তানভীর রায়হান, সহ কেন্দ্রীয় সংগঠক আলী পারভেজ, সাগর খালাসি,  মুশিউর রহমান ও তোফাজ্জল হোসেন প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম