দেশের সব কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৫, ১৯:০৪আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১৯:০৪

দেশের সব কারাগারে বন্দিদের নিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের দিনটিকে আনন্দঘন পরিবেশে পালনের উদ্দেশে কারা অধিদফতর এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অধিদফতটির মুখপাত্র ও সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ। 

সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে কারা কর্মকর্তা মো. জান্নাত-উল ফরহাদ জানান, পবিত্র ঈদ-উল ফিতরের দিনটিকে আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য দেশের সব কারাগারে যথাযথ নিরাপত্তায় বন্দিদের নিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে সব বন্দিরা স্বতঃস্ফূর্তভাবে ঈদুল ফিতরের নামজের জামাতে অংশগ্রহণ করেন। এছাড়াও বন্দিদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়। সকালের নাস্তায় পায়েস, মুড়ি, দুপুরে-পোলাও, গরুর ও খাসির মাংস, মুরগীর রোষ্ট, ডিম, কোল্ডড্রিংক্স, চমচম, পান-সুপারি, সালাত, রাতে- ভাত, মাছ, আলুর দম দেওয়া হয়।

অন্যদিকে, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরুষ ও মহিলা বন্দিদের বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। এতে সব বন্দি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যামে ঈদের দিনটি উপভোগ করে।

কারাগারগুলোতে বিভিন্ন প্রকার উপহার সামগ্রী যেমন-ফুল, চকলেট, বাতাসা, কদমা, মিষ্টি, ফিন্নি, বেলুন ইত্যাদি দিয়ে আগত বন্দিদের আত্মীয় স্বজন ও দর্শনার্থীদের অভ্যার্থনা জানানো হয়। কারাগারের এ ধরনের সৌহার্দপূর্ণ আচরণ আগত দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী তিন দিন সব বন্দিদের একবার বিশেষ সাক্ষাত ও টেলিফোনে নির্ধারিত নম্বরে কথা বলার এবং নিরাপত্তা নিশ্চিত করে তিনদিনে একবার বাহিরের খাবার গ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। এ ধরনের উদ্যোগ দেশের কারাগারকে সবার মাঝে নতুনভাবে উপস্থাপন করছে।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম