পুরোদমে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি

ঢাবি প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৫, ১৮:২৩আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৮:২৩

প্রতিবছরের মতো এবারও মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ। চারুকলা অনুষদের বর্তমান, সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা মিলে তৈরি করছেন নানা প্রতিকৃতি, পুতুল, পালকিসহ অন্যান্য বর্ণিল জিনিসপত্র। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনকে স্মরণীয় করতে এবছর চারুকলায় অন্যান্য প্রতিকৃতির সঙ্গে বানানো হচ্ছে শেখ হাসিনার বিকৃত প্রতিকৃতি। একদিকে শোভাযাত্রার অবকাঠামো নির্মাণের কাজ চলছে, অন্যদিকে চলছে শোভাযাত্রার ব্যয় নির্বাহের জন্য জলরং, সরা চিত্র, মুখোশ, পুতুল তৈরি এবং বিক্রি। এর আয় থেকে তৈরি হয় মঙ্গল শোভাযাত্রার বড় বড় শিল্পকর্ম। এ জন্য দিন-রাত বিরামহীনভাবে চলছে প্রস্তুতি। 

চারুকলায় ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

রবিবার (৬ এপ্রিল) ঢাবির চারুকলা অনুষদে সরজমিন ঘুরে দেখা যায়, পহেলা বৈশাখকে রাঙিয়ে তুলতে ছাত্র-শিক্ষকদের তুমুল ব্যস্ততা ছায়াঘেরা চারুকলায়। শিল্পী, শিক্ষক এবং শিক্ষার্থীরা মগ্ন হয়ে কাজ করছেন মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন উপকরণ তৈরি করতে। বাঁশ, বেত, কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে বাঘ, ঘোড়া, মাছসহ বাঙালি ঐতিহ্যের বিভিন্ন প্রতীক। শোভাযাত্রায় বহন করা বিভিন্ন শৈল্পিক কাঠামো নির্মাণে বাঁশ-কাঠ ব্যবহার করছেন শিল্পীরা। হাতুড়ি-পেরেকের শব্দ চারদিকে। মগ্ন হয়ে ছবি আঁকছেন শিক্ষার্থীরা। তাদের আঁকায় উঠে আসছে বাংলার রূপ-ঐতিহ্য। 

এবারও মাহবুব জামাল শামিমের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিদিন সকাল, বিকাল, রাতে কাজ করছেন শিল্পীরা। দুদিনব্যাপী উদযাপিত হবে এবারের পহেলা বৈশাখ। এবারের প্রতিপাদ্য রাখা হয়েছে—  ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।

বাঁশ-কাঠ দিয়ে বাঙালি ঐতিহ্যের বিভিন্ন প্রতীক বানাচ্ছেন শিল্পীরা

তবে এ বছর অনুষদটির কোনও ব্যাচকে একচ্ছত্র দায়িত্ব না দেওয়ায় বর্তমান শিক্ষার্থীদের উপস্থিত সেখানে কম বলে জানিয়েছেন চারুকলার ভাস্কর্য বিভাগের ১১-১২ সেশনের একজন সাবেক শিক্ষার্থী। তিনি বলেন, বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতি কম হলেও সবার উপস্থিতি উন্মুক্ত করা হয়েছে। 

কাজ কবে নাগাদ শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, কাজ পুরোদমে চলছে। বাইরে আমাদের ছোট ছোট শিল্পকর্মগুলো বিক্রি হচ্ছে। আশা করি ১২ তারিখের মধ্যে সব প্রস্তুতি শেষ হবে। 

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজাহারুল ইসলাম বলেন, প্রস্তুতি পুরোদমে চলছে। এবার বেশি কাজ হাতে নেওয়া হয়েছে। অন্যদিকে ক্যাম্পাস বন্ধ থাকায় আমাদের ছবিগুলো বিক্রি কম হয়েছে। আজ (রবিবার) ক্যাম্পাস খুলেছে কাল (সোমবার) থেকে আশা করি জমে উঠবে প্রস্তুতি। 

/এমকেএইচ/
সম্পর্কিত
ভারতীয় হাইকমিশনের বৈশাখ উদযাপন, গান গাইলেন শ্রীকান্ত ও অদিতি  
৪০০ বছরের পুরোনো মেলা, বিনিময় প্রথা কমলেও শুঁটকির বিক্রি রমরমা
বর্ষবরণে রঙিন সারা দেশ, উৎসবে মাতোয়ারা বাঙালি
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি