বংশালে অগ্নিকাণ্ডে একজন নিহত, ঢামেকে ভর্তি আহত ৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৫, ১০:৩৩আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১০:৩৩

রাজধানীর বংশালের নাজিমুদ্দিন রোড এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় আগুন লেগে একজন নিহত হয়েছেন। নিহতের নাম আমিন উদ্দিন (৬৫)। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন আরও সাত জন। তাদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের ১০৫ নং ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন- শাকিব (২২), মমতাজ (৫৫), বুলবুল (৩৭), শিল্পী (৪২), তালহান (০৪), ইকবাল (৪৭) ও মুশফিকা (২৫)।

এর আগে সোমবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটি প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সেখান থেকে ৮ জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, বংশালের নাজিমুদ্দিন রোডে একটি পাঁচতলা বাসার নিচতলায় আগুন লাগে। সেখান থেকে উদ্ধার করে ৮ জনকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে আনা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসাধীন।

/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম