জাকারিয়া হোসেন চলতি দায়িত্বে বেবিচকের প্রধান প্রকৌশলী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৫, ১৫:৫৩আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৫:৫৩

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী পদ নিয়ে সব জল্পনা কল্পনার অবসান হয়েছে। প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে মো. জাকারিয়া হোসেনকে।

বেবিচকের বোর্ড সভায় আজ সোমবার (৭ মার্চ) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বোর্ড সভার সদস্যদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, গত ২২ মার্চ আলোচিত প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানের অবসরকালীন ছুটিতে যাওয়ার পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ পদটি শূন্য ছিল। বিশেষ করে হাবিবুর রহমানসহ ১৯ জনের বিরুদ্ধে ৮১২ কোটি টাকা লোপাটের অভিযোগের দুদক মামলা দায়ের করে। এরপরও একটি সিন্ডিকেট তাকে আবারও প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক আরও ১ বছর রাখার জন্য নানাভাবে চেষ্টা চালায়। এই বিষয়টি নিয়ে বেবিচকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মাঝে অসন্তোষ ছিল।

আলোচিত এই পদকে ঘিরে কয়েকজনের নাম শোনা যায়। যাতে মো. জাকারিয়ার নাম সবার ওপরে ছিল। সৎ কর্মকর্তা হিসেবে বেবিচকে তার সুনাম রয়েছে।    

/আইএ/আরআইজে/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শাহজালালের এয়ারসাইডে যানবাহনে ভিটিএস বসাতে ফের সতর্কবার্তা
বিমানবন্দরের ইজারা পেতে আবেদনের হিড়িক
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের