খিলগাঁওয়ে মাথায় ইটের আঘাতে যুবক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৫, ১৩:১২আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৩:১২

রাজধানীর খিলগাঁও মেরাদিয়ায় মামার হাতে ইটের আঘাতে ভাগ্নে নিহতের অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মো. সুমন কাজি (৪০)। পেশায় তিনি সবজি বিক্রেতা ছিলেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ছয়টার দিকে মেরাদিয়া মধ্যপাড়ায় মামার বাসার সামনে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা মৃতের বড় ভাই আলমগীর কাজী বলেন, ছোট ভাই সুমনের মাথায় একটু সমস্যা। অতিরিক্ত কথা বলে ও মাঝেমধ্যে নেশা করে। সে সকালে মামার বাসায় যায়। মামা মোস্তফার (৬০) সাথে তর্ক-বিতর্কের জেরে বাসার জানালা, আয়না ভেঙ্গে ফেলে ও বৈদ্যুতিক তার ছিঁড়ে ফেলে। এতে তার মামা মোস্তফা ক্ষিপ্ত হয়ে সুমনের মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত সুমন বরিশাল জেলার মুলাদি উপজেলার বুয়াইল্লা গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে।

বর্তমানে খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়া পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। তিন ভাই, এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়। এক ছেলে, এক মেয়ের জনক ছিলেন তিনি।

/এআইবি/কেএইচ/এমএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম