সাবেক এমপি ফজলে করিমকে জিজ্ঞাসাবাদ ও ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৫, ১৪:৫৮আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৪:৫৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ রাউজান আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবিএম ফজলে করিম চৌধুরীকে একদিন জিজ্ঞাসাবাদ করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে মিছিলে গুলি করা যুবলীগকর্মী মো. ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তাজুল ইসলাম বলেন, জুলাই-আগস্টে চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের মামলার নির্ধারিত তারিখ ছিল আজ। সেখানে সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী আসামি। তাকে একদিনের জন্য ইন্টারোগেশন (জিজ্ঞাসাবাদ) করতে সময় চাওয়া হয়েছে। আগামী ১৬ এপ্রিল সময় দিয়েছেন আদালত।

‘এছাড়াও এই মামলায় আরেকজনকে গ্রেফতার করে আজ হাজির করা হয়েছিল। যার বিরুদ্ধে সরাসরি মিছিলে গুলি করার অভিযোগ আছে। আজ তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর বাইরে চট্টগ্রামের মামলায় ৪৫৯ জন আহতের খবর পেয়েছি, ৯ জন নিহতের তথ্য পাওয়া গেছে, যেসব আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের বাইরে আরও আসামির তথ্য শোনা যাচ্ছে। আসামিদের শনাক্ত করার জন্য আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছে। তদন্তের স্বার্থে আদালত তিন মাসের সময় দিয়েছেন।’

/বিআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম