ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকের

ঢাবি প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ১৫:১২আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৫:১২

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ‘যেখানেই ইসরায়েলি পণ্য, সেখানেই বয়কট করবো’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে গাজায় গণহত্যা বন্ধের দাবি ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি।

রকিবুল ইসলাম বকুল বলেন, আজ ইসরায়েলি পণ্য বয়কট ছাড়া আমরা আর কী করতে পারি। আমরা যদি সারা বিশ্বের সকল মুসলিমরা এক হতে পারি তাহলে এমন কোনও শক্তি নেই যারা আমাদেরকে আটকাতে পারবে। আমরা ইহুদিদেরকে পরাজিত করতে সক্ষম হবো। ধিক্কার জানাই সারা বিশ্বের মুসলমানদেরকে যারা এখন পর্যন্ত প্রতিবাদ না জানিয়ে নিশ্চুপ বসে আছে। সারা বাংলাদেশের মানুষ এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ হয়েছে।

তিনি বলেন, জাতিসংঘ সারা বিশ্বে শান্তি নিয়ে কাজ করে গেলেও মুসলমানদের ছোট্ট একটি আবাসভূমি গাজায় ৬০ হাজার মানুষকে নির্বিচারে হত্যা করা হলেও এখন পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি।

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ১৯৪৮ সালে অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই কয়েক লাখ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান এই গণহত্যায় প্রায় ৫১ হাজারেরও অধিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। তার মধ্যে বেশিরভাগই হলো নারী ও শিশু। যারা শহীদ হয়েছেন আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং এই দখলদার ইসরায়েলের এই আগ্রাসী গণহত্যাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

তিনি বলেন, গতকাল ৪ বাংলাদেশিসহ প্রায় ৪০০ শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানাই। এসময় তিনি ফিলিস্তিনের প্রতি সংহতির নামে দেশের অভ্যন্তরে বাটা, কেএফসির মতো প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের নিন্দা জানিয়ে এ ধরণের মব জাস্টিস তৈরি করা থেকে বিরত থাকার অনুরোধ করেন।

/এমএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম