যৌতুকের মিথ্যা মামলায় বাদীকে সাজা, আসামিকে খালাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৫, ১৮:০৭আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৮:০৭

যৌতুক দাবির মিথ্যা অভিযোগে মামলা করায় নাছিমা আক্তার (৪৪) নামে এক বাদীকে সাজা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এই রায় ঘোষণা করেন। রায়ে ওই বাদীকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ওই নারীর সাবেক স্বামী এসএম গোলাম মোস্তফাকে খালাস দেওয়া হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বড় নালাই গ্রামের বাসিন্দা নাছিমা আক্তার ২০২২ সালে তার সাবেক স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন। তবে মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত মামলাটি মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক বলে রায় দেন।

মামলার নথি অনুযায়ী, ১৯৯০ সালে নাছিমা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে সন্তান জন্ম নেয়। পরে স্বামী বিদেশে গিয়ে স্ত্রীর নামে জমি কিনলেও সে বাড়িতে স্বামীর জায়গা হয়নি। একপর্যায়ে স্ত্রী স্বামীর বিরুদ্ধে সিআর (নালিশি) মামলা করেন, যা আদালত খারিজ করে। পরবর্তীতে তার স্বামী তাকে তালাক দেন। তালাকের পরই নাছিমা আক্তার তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন। পরে আদালত বাদীকে শোকজ করে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় এ সাজা দেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, এ ধরনের রায় সমাজে মিথ্যা মামলার বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

/এনএইচ/এমএস/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম