মিরপুরে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই, গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৫, ১৯:২৪আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৯:২৪

পুলিশকে মারধর করে মাদক মামলায় বাপ্পি নামে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৭ এপ্রিল) রাতে রাজধানীর মিরপুর-১১ সবুজ বাংলার সামনে অ্যাভিনিউ-৫ এলাকার তালতলা বস্তিতে পুলিশকে আহত করে ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেয় বস্তিবাসী। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। তিনি বলেন, সাজাপ্রাপ্ত সেই আসামিকে ধরে পুলিশের সদস্যরা থানার দিকে আসছিল। কিন্তু তার আগেই সেখানকার নারী-পুরুষ মিলে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে সেই আসামিকে ছিনিয়ে নেয়। এখন পর্যন্ত সেই আসামির কোনও সন্ধান পাওয়া যায়নি। তবে অভিযান অব্যাহত আছে।

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী