সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৫, ১৮:৩০আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৮:৩০

চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ ও তার স্ত্রী মোসা. মর্জিনা ওদুদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। 

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওদুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে জ্ঞাত আয়বহির্ভূত এক কোটি ৩৫ লাখ ৮০ হাজার ৯৭৬ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া তার নিজ নামে ও প্রতিষ্ঠানের নামের ৩৩টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৭২ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ৮১৮ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। মানিলন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ অর্থের উৎস গোপন কিংবা আড়াল করার উদ্দেশ্যে সেটা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল বাদী হয়েছে একটি মামলা দায়ের করেন।

অপরদিকে, সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওদুদের স্ত্রী মোসা. মর্জিনা ওদুদ স্বামীর সহায়তায় জ্ঞাত আয়বহির্ভূত ৪২ লাখ ১৬ হাজার টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। এছাড়া নিজ নামের সাতটি ব্যাংক হিসাবের মাধ্যমে ৭ কোটি ৫৪ লাখ ৮১ হাজার ৮৫৫ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এসব অভিযোগে মর্জিনা ওদুদ ও তার স্বামী আব্দুল ওদুদকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ রাকিব উদ্দীন মিনহাজ। 

 

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী