দেশের কোনও কারাগারেই হামলা হয়নি: কারা অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৫, ১৬:১৫আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৬:১৫

‘কেরানীগঞ্জ কারাগারের ভিআইপি জোনে হামলা’ শিরোনামে সম্প্রতি জনৈক ‘তৌফিক মারুফ জার্নাল’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিওকে বিভ্রান্তিমূলক কন্টেন্ট বলে জানিয়েছে কারা অধিদফতর। এমন ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছে তারা। 

কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কেরানীগঞ্জ কারাগারের ভিআইপি জোনে হামলার মতো ঘটনা কেরানীগঞ্জসহ দেশের কোনও কারাগারেই ঘটেনি। তিনি জানান, বাংলাদেশ জেল ভিআইপি বন্দিসহ সকল বন্দির নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞ। আপনাদের সকলের অবগতির জন্য আরোও জানানো যাচ্ছে যে, নানাবিধ সীমাবদ্ধতা সত্বেও কারা কর্তৃপক্ষ বন্দিদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা কারা অধিদফতরের রয়েছে।

এ অবস্থায়, কারাগারের মতো সংবেদনশীল একটি প্রতিষ্ঠান সংক্রান্ত যে কোনও তথ্য প্রচারের পূর্বে এর সঠিকতা নিশ্চিত করণের জন্য কারা অধিদফতর সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছে। একইসঙ্গে ভবিষ্যতে এরূপ ভিত্তিহীন ও উসকানিমূলক তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিশৃঙ্খলা এবং উদ্বেগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছে।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম