সরকারের ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা কৃষকের সঙ্গে প্রহসন: ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৩আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৩

চলতি বোরো মৌসুমে সরকারের সাড়ে ১৭ লাখ টন ধান-চাল ক্রয়ের সিদ্ধান্তকে ‘কৃষকের সঙ্গে নির্মম প্রহসন’ বলে আখ্যা দিয়েছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট।

শনিবার (১২ এপ্রিল) সংগঠনের সভাপতি বজলুর রশীদ ফিরোজ ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস এক যৌথ বিবৃতিতে এ কথা জানান।

তারা বলেন, কৃষি বিভাগের বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩ কোটি টন হলেও সরকার ধান-চাল মিলিয়ে মাত্র সাড়ে ১৭ লাখ টন ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ধান মাত্র সাড়ে ৩ লাখ টন।

তারা অভিযোগ করেন, কৃষক ধান উৎপাদন করে চাল নয়; তবু সরকার ধান নয়, বেশি করে চাল কিনে চাতাল মালিকদের পৃষ্ঠপোষকতা করছে।

বিবৃতিতে দাবি করা হয়, কৃষকের স্বার্থ রক্ষায় উৎপাদিত ধানের অন্তত চার ভাগের এক ভাগ (৭৫ লাখ টন) সরকারিভাবে সরাসরি কৃষকের কাছ থেকে কেনা উচিত এবং গুদাম ধারণক্ষমতা বাড়ানো প্রয়োজন।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান