সোনারগাঁও হোটেলের সামনে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৫, ১৬:৩৯আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৭:০০

রাজধানীর হাতিরঝিল থানাধীন সোনারগাঁও হোটেলের সামনে থেকে এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরনে ছিল কমলা রঙের শাড়ি, ব্লাউজ এবং পেটিকোট।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন পারভেজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে সোনারগাঁও হোটেলের সামনে ফুটপাতে এক নারী রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মাথা থেঁতলানো অবস্থায় ওই নারীকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই শাহিন আরও বলেন, ঘটনাটি সড়ক দুর্ঘটনা, নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এবি/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম