আদালতে খোলা তালাকের দলিল জালিয়াতির মামলায় ২ বছরের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৫, ১৯:২২আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৯:২২

আদালতে খোলা তালাকের জাল দলিল দাখিলের অভিযোগে দায়ের করা মামলায় মো. রুহুল আমিন জয় নামে এক ব্যক্তিকে পৃথক ২ ধারায় ২ বছর করে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে সাজা দুটি একত্রে চলায় তাকে ২ বছরের সাজা ভোগ করতে হবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ রায় দেন।

জাল দলিল ব্যবহার করে জালিয়াতি করায় দণ্ডবিধির ৪৬৮ ধারায় তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকার অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দলিলটি জাল জানার পরও প্রতারণা করায় দণ্ডবিধির ৪৭১ ধারায় ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া উপস্থাপিত জাল খোলা তালাকের পক্ষে আদালতে সাফাই সাক্ষ্যদাতা ৩ জনের বিরুদ্ধে মামলা করার আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন, হাবিবুর রহমান, মো. জসিম ও মুশিয়ার রহমান।

সংশ্লিষ্ট আদালতে পেশকার আনিস আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ২০২০ সালের ১৩ জানুয়ারি রুহুল আমিন জয় আদালতে ভুয়া খোলা তালাকের জাবেদা দাখিল করেন। এটি ভুয়া প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন তৎকালীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান। পরে  ৪৫৪, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় তার বিরুদ্ধে সিআর মামলা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা এখলাছ উদ্দিন তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এ মামলায় ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আজ রায় দেন।

/এনএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম