সনি রামানির একক আলোকচিত্র প্রদর্শনী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৫, ২১:১৬আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ২১:৩০

‘বিপন্ন প্রকৃতি ও পরিবেশ’ শিরোনামে ফটোসাংবাদিক সনি রামানির প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদর্শনীটি শুরু করা হয়েছে। প্রদর্শনীটি আগামী ২০ থেকে ২৪ এপ্রিল প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। সনি রামানির একক আলোকচিত্র প্রদর্শনী 

এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের সামাজিক ও পরিবেশগত বাস্তবতা নথিভুক্ত করে আসা সনি রামানি এই প্রদর্শনীর মাধ্যমে রাজধানীর পরিবেশগত অবক্ষয়কে নির্মোহভাবে তুলে ধরেছেন। সনি রামানির একক আলোকচিত্র প্রদর্শনী 

এই প্রদর্শনীতে ৬০টিরও বেশি আলোকচিত্র এবং একটি ভাবনাপ্রবণ ভিডিও ইনস্টলেশন প্রদর্শিত হয়েছে, যার মাধ্যমে ঢাকার চলমান পরিবেশগত সংকটের একটি চিত্রময় বিবরণ তুলে ধরা হয়েছে।

সনি রামানির একক আলোকচিত্র প্রদর্শনী  আলোকচিত্র প্রদর্শনীর বিষয়ে সনি রামানি বলেন, "একজন ফটোসাংবাদিক হিসেবে আমি গত এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের সামাজিক ও পরিবেশগত প্রেক্ষাপট নথিভুক্ত করেছি এবং ঢাকায় দূষণ ও পরিবেশগত বিপর্যয়ের ভয়াবহ প্রভাব প্রত্যক্ষ করেছি। এই প্রদর্শনীর মাধ্যমে আমি এই গুরুতর ইস্যুগুলোকে চিত্রের মাধ্যমে তুলে ধরতে চাই, যাতে টেকসই নগর উন্নয়ন ও পরিবেশ নীতিমালা নিয়ে সচেতনতা ও সংলাপ সৃষ্টি হয়।"

প্রদর্শনীটি চারটি মূল থিমে সাজানো হয়েছে:

১. নীরব ঘাতক বায়ু দূষণ: অনিয়ন্ত্রিত গ্যাস নিঃসরণ ও শিল্প ধোঁয়ার প্রভাব।

২. জলাধারের মৃত্যু: নদী ও হ্রদের দূষণের ভয়াবহতা।

৩. বর্জ্য ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা-আবর্জনার নিচে ঢাকা শহর: বর্জ্য নিষ্পত্তির ব্যর্থতা।

৪. হারিয়ে যাচ্ছে সবুজ- ঢাকার কংক্রিটের জঙ্গল: অনিয়ন্ত্রিত নগরায়নে প্রাকৃতিক স্থানগুলোর বিলুপ্তি।

/এএইচএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম