ওয়ারীতে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৫, ১৬:৫৭আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৬:৫৭

রাজধানীর ওয়ারীর হেয়ার স্ট্রিট রোডের জমজম টাওয়ারের পঞ্চম তলার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- মো. মুঈদ (৩৫) ও তার স্ত্রী আইরিন আক্তার (৩২)।

শনিবার (১৯ এপ্রিল) রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে সেখান থেকে ময়নাতদন্তের জন্য আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে ওয়ারী থানা পুলিশ।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওয়ারীর হেয়ার স্ট্রিট রোডের পঞ্চম তলায় ভাড়া থাকেন মুঈদ ও আইরিন দম্পতি। গতকাল রাতে ওই বাসার মালিক মুঈদকে অনেকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। বাসার মালিক মুঈদের কাছে কয়েক মাসের ভাড়া পান। পরে সরাসরি বাসায় গিয়ে অনেকবার ডাকাডাকি করলেও তারা দরজা না খোলায় থানায় এসে আমাদের জানান। থানা পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে খাটের ওপরে ওই দম্পতির মরদেহ পড়ে আছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে পাঠানো হয়।

স্বজনদের বরাত দিয়ে ওসি ফয়সাল আহমেদ আরও বলেন, ২০১০ সালে তারা ভালোবেসে বিয়ে করেন। পরিবার তাদের মেনে নেয়নি এবং পরিবারের সঙ্গে তেমন কোনও যোগাযোগও ছিল না। মুঈদ ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি আগে খেলনা বেচাকেনার ব্যবসা করতেন। পরবর্তীতে অসুস্থ হয়ে যাওয়ার ব্যবসা করতেন না।

পুলিশের ধারণা অসুস্থজনিত কারণে মুঈদ মারা যায়। এরপর হয়তো তার স্ত্রী স্ট্রোক বা অন্য কোনও কারণে মারা যায়। মুঈদের মরদেহে পচন ধরা শুরু করেছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মো. মুঈদ কুমিল্লার তিতাস উপজেলার আড়াই কান্দি গ্রামের মো. মুসার ছেলে এবং স্ত্রী আইরিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াজি বাড়ির জয়নাল আবেদীনের মেয়ে।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম