এবার হত্যা মামলায় গ্রেফতার তুরিন আফরোজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৫, ১১:৪৪ আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১১:৪৪

হত্যাচেষ্টার পর এবার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে।

সোমবার (২১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখান। 

এদিন সকাল ১০টা ৩০ মিনিটে তাকে আদালতে হাজির করে পুলিশ। আদালতে ওঠার সময় হাস্যোজ্জ্বল ছিলেন তিনি। পরে কাঠগড়ার মাঝামাঝি অংশে কামাল মজুমদারের পেছনে দাঁড়ান। বৈষম্যববিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর থানাধীন গোল চত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডি পুলিশের ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার। পরে আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গত ৭ এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় ৮ এপ্রিল তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১২ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যববিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী সরকারের পতনের দিন ৫ আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার  হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
যেখানে পালিয়ে ছিলেন আমিনী, যেভাবে হলেন গ্রেফতার
ওয়াজ শুনতে যাওয়ার পথে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, একজন গ্রেফতার​
সর্বশেষ খবর
কারাবন্দী সাবেক আইনমন্ত্রীসহ ৪ জন স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে
কারাবন্দী সাবেক আইনমন্ত্রীসহ ৪ জন স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্ত নিয়ে পরিবারের প্রশ্ন
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্ত নিয়ে পরিবারের প্রশ্ন
অস্ত্র ছেড়ে এবার বাঁশের লাঠি নিয়ে ‘আস্তানা’ ধ্বংসের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের
অস্ত্র ছেড়ে এবার বাঁশের লাঠি নিয়ে ‘আস্তানা’ ধ্বংসের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের