বিচারক, চিকিৎসক ও সিআইডির নামে প্রতারণার অভিযোগে তিন ভাই গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৫, ২১:০৬আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ২১:০৬

বিচারক, চিকিৎসক ও সিআইডির নাম ব্যবহার করে  প্রতারণার অভিযোগে তিন ভাইকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি বগুড়া জেলা।

এসময় তাদের কাছে থেকে প্রতারণার দুই লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার তিন ভাই হলো—মো. লিখন মিয়া (৩৩), মো. রানা মিয়া (৩০) ও মো. সুমন মিয়া (২৮)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সিআইডি’র সদর দফতরের বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

জসীম উদ্দিন খান জানান,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা অপরাধে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। প্রতারক চক্রটি বিচারক, ডাক্তার, সিআইডিসহ বিভিন্ন  সরকারি কর্মকর্তার নামে প্রতারণাপূর্বক অর্থ আদায় করে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বগুড়া সদর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

জানা যায়, একটি খুনের মামলার বাদীর পিতার লাশ কবর থেকে উত্তোলনে আদেশ নেওয়ার জন্য কোর্ট এবং ডাক্তার (পোস্টমর্টেম) বাবদ টাকা প্রয়োজন দাবি করে কাছ থেকে কৌশলে অর্থ আদায় করে। পরবর্তীকালে মামলার তদন্তের নাম করে আবারও বাদীর কাছ থেকে ধাপে ধাপে মোট দুই লাখ পাঁচ  হাজার টাকা  আত্মসাৎ করে।

মামলার বাদী গরু, ছাগল, হাঁস, মুরগি বিক্রি করে প্রতারক চক্রকে টাকা প্রদান করেন। অসহায় দরিদ্র বাদীপক্ষ এক পর্যায়ে নিরুপায় হয়ে জমি বন্ধক রেখে প্রতারক চক্রকে টাকা দিয়েছে।

/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের