নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৫, ১৭:৩৮ আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৭:৩৮

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারে পড়ুয়া নিখোঁজ এক ছাত্রীকে দুদিন পর রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৪টার দিকে তাকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি মো. মাজহারুল ইসলাম। তিনি বলেন, ‘নিখোঁজ ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কোথায় ছিলেন, কী হয়েছিল, কীভাবে নিখোঁজ হলেন—এসব জানার পর বিস্তারিত বলা যাবে।’

এর আগে গত ২৮ এপ্রিল (সোমবার) দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পরীক্ষা শেষে নিখোঁজ হন ওই ছাত্রী।

নিখোঁজের পর বুধবার (৩০ এপ্রিল) তার বাবা মো. আব্দুল কুদ্দুস ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ২৬৭৫) করেন।

পুলিশ জানায়, ওই ছাত্রী উত্তরার ১১ নম্বর সেক্টর থেকে প্রতিদিন ক্যাম্পাসে যাতায়াত করেন। নিখোঁজ হওয়ার দিন তিনি সেমিস্টার ফাইনালের শেষ পরীক্ষা দিয়েছিলেন। ক্যাম্পাস ছাড়ার পর সিসিটিভি ফুটেজে তাকে বসুন্ধরা ঘাটপাড় এলাকায় দেখা যায়। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

তদন্তের অংশ হিসেবে পুলিশ সিডিআর বিশ্লেষণ ও বান্ধবীদের সঙ্গে যোগাযোগসহ সব দিক খতিয়ে দেখে। ভাটারা থানার এসআই মো. আরিফ বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছি এবং অবশেষে তাকে উদ্ধার করতে পেরেছি।’

ছাত্রীর বাবা বলেন, ‘আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত। এখন কিছু বলার মতো অবস্থায় নেই।’

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
বগুড়া থেকে নিখোঁজ দুই শিশু ঢাকায় উদ্ধার
দোকানের শাটার কেটে ৯৪ ফোন চুরি, বাসে পালানোর সময় গ্রেফতার ৮
তুষারধসে দুই পর্বতারোহী নিহত, নিখোঁজ ১২
সর্বশেষ খবর
যার যা আছে তাই নিয়ে মাঠে উপস্থিত থাকার ঘোষণা, এরপর ৪ গ্রামের সংঘর্ষ
যার যা আছে তাই নিয়ে মাঠে উপস্থিত থাকার ঘোষণা, এরপর ৪ গ্রামের সংঘর্ষ
রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল কার্যকরের উদ্যোগ
রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল কার্যকরের উদ্যোগ
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু, আক্রান্ত ১৩৯০
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু, আক্রান্ত ১৩৯০
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক