সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ১৫:৩৯ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৫:৩৯

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল-সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে একটি কাঠের ট্রলার থেকে তাদের উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সাগরপথে একটি ট্রলারে করে লোকজনকে অবৈধভাবে মালয়েশিয়ায় নেওয়া হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ট্রলারটির ওপর নজরদারি শুরু করেন কোস্ট গার্ডের সদস্যরা। একপর্যায়ে ট্রলারটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ট্রলারটি আটক করা হয়।

ট্রলারে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন বলে জানান। পরে ট্রলার থেকে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং অন্যরা বাংলাদেশি নাগরিক।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, সাগরপথে মানবপাচারের সময় একটি ট্রলারসহ নারী-শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় সাতজন পাচারকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে রোববার দুপুরে টেকনাফে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

/আরএইচ/
সম্পর্কিত
গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারতে পলাতক, ফেরার পথে সীমান্তে যুবক আটক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির বড় চক্র, জড়িত কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকরা
মশাল মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা আটক
সর্বশেষ খবর
সাঈদ খোকন তৃতীয় দফায় ৫ দিনের রিমান্ডে 
সাঈদ খোকন তৃতীয় দফায় ৫ দিনের রিমান্ডে 
জামালপুরে রেললাইনের ক্লিপ খুলে নাশকতার চেষ্টা
জামালপুরে রেললাইনের ক্লিপ খুলে নাশকতার চেষ্টা
দেশে এ বছর ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী
দেশে এ বছর ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী
১৫০ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক
১৫০ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন