মেহেদিরাঙা হাতে অস্ত্র, আপ্লুত সেই নারী পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৫, ২১:২৮আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ২১:২৮

রাজধানীবাসীর নিরাপদে ঈদ উদযাপন নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঈদের ছুটি বাতিল করা হয়। সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় মেহেদিরাঙা হাতে বন্দুক নিয়ে দায়িত্ব পালনরত এক নারী পুলিশ সদস্যের ছবি। ছবিটি হয়ে ওঠে ঈদ ডিউটির প্রতীকী চিত্র।

ভাইরাল হওয়া এই ছবিটি তুলেছিলেন দৈনিক মানবজমিনের ফটো সাংবাদিক জীবন আহমেদ। তখন ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জীবনের আহমেদের ব্যক্তিগত আইডিতে প্রকাশ করা হয়েছিল। সেই সময় ওই পুলিশ সদস্যরে পরিচয় জানা না গেলেও ২০২৫ সালের পুলিশ সপ্তাহে ছবিটি রাজারবাগ পুলিশ লাইনের সাজসজ্জায় স্থান পাওয়ার পর নিজের পরিচয় প্রকাশ করে আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানিয়েছেন সেই নারী পুলিশ সদস্য সাদিয়া আক্তার।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ‘সাদিয়া আক্তার’ নামে একটি ফেসবুক আইডি থেকে সেই ছবি শেয়ার করে নিজের অনুভূতি জানান তিনি। পোস্টে সাদিয়া লিখেছেন, ‘দিনটা ছিল ২০২৪ সালের ঈদুল ফিতরের। আমার ডিউটি ছিল জাতীয় ঈদগাহে, সঙ্গে ছিল শটগান। যখন সবাই ঈদের নামাজে দাঁড়াতে ব্যস্ত, তখন আমি আর আমার সাথীরা তাদের নিরাপত্তার জন্য ‘অনগার্ড’ অবস্থানে দাঁড়িয়ে ছিলাম।’

তিনি আরও লেখেন, ‘ঈদের আগের দিন মন খারাপ থাকলেও ছুটির আশা ছেড়ে রুমমেটদের সঙ্গে হাতে মেহেদি পরেছিলাম, এক ধরনের সান্ত্বনার জন্য। ডিউটির সময় সেখানে অনেক সাংবাদিক ছিলেন। হঠাৎ কোনও এক ভাইয়ের ক্যামেরায় বন্দি হয় আমার অস্ত্র ধরা হাতের মুহূর্তটি। ডিউটি শেষে যখন ঘুমাচ্ছিলাম, তখন রুমমেটদের চিৎকারে ঘুম ভাঙে। উঠে দেখি, ছবিটা ভাইরাল হয়ে গেছে। তখন যে ভালো লাগা কাজ করেছিল, আজ তার চেয়েও বেশি লাগছে— কারণ, আজ পুলিশ সপ্তাহে রাজারবাগে ছবিটি সম্মানের সঙ্গে স্থান পেয়েছে।’

স্মৃতি হয়ে থাকা সেই মুহূর্ত এখন পুলিশের জন্য একটি গর্বের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। এবারের পুলিশ সপ্তাহ-২০২৫ এ ‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ছবিটা যেনো আরেকটু বাস্তব চিত্র এনে দিয়েছে। দেশের মানুষের কাছে জনগণের জন্যই পুলিশ বার্তা এনে দিলো।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম