এস আলমের নাতিসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৫, ১৭:৫৬আপডেট : ০৫ মে ২০২৫, ১৭:৫৬

দুদকে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় এস আলম গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমের (এস আলম) নাতি আরিফ আহমেদ সনিসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার (৫ মে) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক চার আবেদনের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞার আদেশ দেন। অনুসন্ধান টিমের তদন্ত কর্মকর্তারা তাদের নিষেধাজ্ঞা চান। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

অন্যান্যরা হলেন— জাফর আহমদ, রিয়াদ আহসান; পরমাণু শক্তি  কমিশনের প্রধান বৈজ্ঞানিক মঞ্জুর আহসান ও তার স্ত্রী নার্গিস খানম; জিল ওয়ারস লিমিটেডের চেয়ারম্যান জহির উদ্দিন তারেক, ব্যবস্থাপনা পরিচালক জসিম মো. আল আমিন; ওরিয়ন গ্রুপ সংশ্লিষ্ট মেহেদী হাসান।

সাইফুল আলমের মেয়ের ঘরের নাতি আরিফ সনির নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, আরিফ আহমেদ সনির বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, আরিফ আহমেদ সনি, রিয়াদ আহসান, জাফর আহমদের নামে দেশের বিভিন্ন স্থানে (চট্টগ্রাম, ঢাকা এলাকা ছাড়াও অন্যান্য এলাকায়) এবং দেশের বাইরে- মালয়েশিয়া ও তুরস্কসহ অন্যান্য দেশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়।  এরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধানকাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

/এনএইচ/এমএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম