দক্ষিণখানে প্রতিবন্ধীর ব্যবসা দখল বিএনপি নেতার, প্রতিবাদে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২৫, ২১:১৬আপডেট : ১১ মে ২০২৫, ২১:১৬

রাজধানীর দক্ষিণখান থানার ট্রান্সমিটার মোড়ের বাসিন্দা প্রতিবন্ধী নাহিদ ইসলামের পাথর সরবরাহের ব্যবসা দখলে নিয়েছেন ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আল আমিন সরকার ও সাবেক ছাত্রদল নেতা মঈন সরকার। এর প্রতিবাদে রবিবার (১১ মে) ট্রান্সমিটার মোড়ে ৪৭ নম্বর ওয়ার্ড সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধন করা হয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, শারীরিক প্রতিবন্ধী নাহিদ ইসলাম ২০১৬ সালে ট্রেন দুর্ঘটনায় ডান পা হারান। পরে সংসার চালাতে ব্যাংক ও সমিতি থেকে এক লাখ ৮০ হাজার টাকা ঋণ নিয়ে দক্ষিণ খানের একটি ভবনের কনস্ট্রাকশনে পাথর সরবরাহের কাজ নেন। এ কাজ করে নাহিদ তার পরিবার এবং মৃত বড় ভাইয়ের পরিবারের ভরণপোষণ চালিয়ে আসছিলেন। গত ৩০ এপ্রিল বিএনপির ৪৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক আল আমিন তার লোকজন নিয়ে এসে পাথর সরবরাহের কাজ বন্ধ করে দেন এবং প্রাণনাশের হুমকি দেন। 

মানববন্ধনে জানানো হয়, ৫ আগস্টের পর এলাকায় চাঁদাবাজিতে নেমেছেন আল আমিন ও তার সহযোগীরা। মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নাম ব্যবহার করে এলাকায় ময়লা ফেলার কাজ, টেম্পুস্ট্যান্ড, ঝুট ব্যবসা দখলে নিয়েছেন আল আমিন ও মঈন সরকার। আল আমিনের বিরুদ্ধে এলাকায় মাদকের ব্যবসা করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাও আছে। এর ধারাবাহিকতায় প্রতিবন্ধী নাহিদ ইসলামের ব্যবসা দখলে নিয়েছেন আল আমিন ও মঈন সরকার।

এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমি পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। কোনোমতে ধারদেনা করে ব্যবসা চালাচ্ছি। এর মধ্যে ব্যবসা দখলে নিয়েছেন আল আমিন ও মঈন সরকার। এখন কীভাবে সংসার চালাবো তার কোনও পথ খুঁজে পাচ্ছি না। বিএনপি নেতাদের অনেক অনুরোধ করেছি। কোনও কাজ হয়নি।’ 

দক্ষিণ খান বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদারকে বিষয়টি জানিয়েছেন কিনা জানতে চাইলে নাহিদ বলেন, ‘আমি তার কাছে যাইনি। কারণ তাদের সম্মতিতে আমার ব্যবসা দখল হয়েছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আল আমিন সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২৬ বছর ধরে বিএনপির রাজনীতি করছি। কখনও কেউ আমার বিরুদ্ধে কোনও অভিযোগ করেনি। এখন আমার রাজনৈতিক ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। প্রতিবন্ধী নাহিদ ইসলামের ব্যবসা দখলের সঙ্গে আমি জড়িত নই।’

/এমকে/এএম/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম