আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করলেন মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক-কর্মচারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৫, ১৪:৫৬আপডেট : ১৭ মে ২০২৫, ১৪:৫৬

বকেয়া বেতন ও ঈদ বোনাসসহ পাঁচ দফা দাবিতে করা আন্দোলন মহাপরিচালকের আশ্বাসে স্থগিত করেছেন ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা।

শনিবার (১৭ মে) দুপুর ২টায় আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে আন্দোলনকারীদের সব দাবি আগামী ২৪ মের মধ্যে মেনে নেওয়ার ঘোষণা দেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান। তিনি বলেন, ‘পাঁচ মাসের বকেয়া বেতন ও বোনাসের পাশাপাশি তাদের বেতন ৫ হাজারের স্থলে এক দেড় হাজার টাকা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাকি দাবিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’

এ বিষয়ে আজই প্রকল্প কর্মকর্তাসহ শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বসে অফিসিয়াল পদক্ষেপ নেবেন। এ ঘোষণার পর আন্দোলনকারীরা স্লোগান দিয়ে স্বাগত জানান। এ সময় আন্দোলনকারীদের প্রতিনিধি লক্ষ্মীপুর জেলার ফিল্ড সুপারভাইজার শামসুদ্দিনসহ অন্যান্য নেতারা আন্দোলন স্থগিত ঘোষণা করেন। তবে ২৪ মে'র মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে ঈদের আগেই মাঠে নামবেন বলে জানান তিনি।

এর আগে শনিবার সকাল ৮টায় নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) দ্রুত অনুমোদন এবং জানুয়ারি থেকে মে পর্যন্ত বেতন-ভাতা প্রদানসহ পাঁচ দফা দাবিতে আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তারা জানান তাদের সব দাবি অনুমোদন হলেও পরিকল্পনা মন্ত্রণালয়ের গড়িমসির কারণে তা বাস্তবায়নে বিলম্ব হচ্ছিল। তাই তারা এখানে এসেছেন।

দুপুর ১২টায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে মৌখিকভাবে তাদের দাবি মেনে নেওয়ার কথা হলে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে দুই ঘণ্টার মধ্যে লিখিত ঘোষণা দেওয়ার আল্টিমেটাম দেন। এ সময় কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন কয়েক হাজার শিক্ষক ও কর্মচারী।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
ঢাকায় ঈদের জামাত কোথায় কখন
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী