নগরভবনের সামনে আন্দোলনকারীদের পানি সরবরাহ করছে ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৫, ১৩:৪৭আপডেট : ২০ মে ২০২৫, ১৩:৪৭

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে নগর ভবনের সামনে সপ্তম দিনের মতো অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা। ‘ঢাকাবাসী’র ব্যানারে মঙ্গলবার (২০ মে) সকাল ১০টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। যা বিকাল ৫টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। 

গরমের তীব্রতা থেকে আন্দোলনকারীদের স্বস্তি এবং তৃষ্ণা মেটাতে তাদের মাঝে বিনামূল্যে পানি বিতরণ করা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন‌ (ডিএসসিসি)। সরেজমিনে দেখা যায়, নগরভবনের সামনে পানি সরবরাহকারী দুটি ট্রাক দাঁড়িয়ে আছে। সেখান থেকে তারা হাত-মুখ ধোয়া এবং খাওয়ার জন্য পানি সরবরাহ করছেন।

মোবারক হোসেন নামের একজন আন্দোলনকারী বাংলা ট্রিবিউনকে বলেন, সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে পানি বিতরণের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। সিটি করপোরেশনকে তার জন্য ধন্যবাদ। ‌তাছাড়া আমাদের এই যৌক্তিক আন্দোলনে সিটি করপোরেশনের অনেক কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহণ করেছেন। এজন্য হয়তো সিটি করপোরেশন এটা করেছে।

এদিকে আন্দোলনকারীরা বলেছেন, ইশরাক হোসেনের শপথ নিয়ে অন্তর্বর্তী সরকার তালবাহানা করছেন। ইশরাক হোসেনের শপথ গ্রহণ করা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। প্রয়োজনে গণ-অনশন কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী