কয়েক হাজার নেতাকর্মী নিয়ে যমুনার সামনে ইশরাকের অবস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৫, ২১:০২আপডেট : ২১ মে ২০২৫, ২২:০০

কয়েক হাজার নেতাকর্মী নিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন  যমুনার সামনে অবস্থান নিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আশপাশের সবগুলো সড়ক লোকে লোকারণ্য হয়ে গেছে। হেয়ার রোড, মৎস্য ভবনের মোড়, কাকরাইল ও সার্কিট হাউজ সড়কসহ সব দিক থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে যমুনা। এসব সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২১ মে) সন্ধ্যার পর থেকেই সেখানে ইশরাকের পক্ষে ও উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন তার সমর্থকরা।

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে নিরাপত্তা বেষ্টনীতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক শত সদস্য।

আদালতের রায় অনুযায়ী তাকে মেয়র ঘোষণার জন্য গত এক সপ্তাহ নাগাদ নগর ভবন ও হাইকোর্ট এলাকাসহ বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছেন ইশরাক হোসেনের সমর্থকরা। বুধবারও দিনভর মৎস্য ভবনের মোড়ে অবস্থান নেন তারা। সন্ধ্যার পর কয়েক হাজার নেতাকর্মী যমুনার সামনে বিক্ষোভ মিছিলে শামিল হয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন ইশরাক। ইতোমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন— দাবি আদায় না হওয়া পর্যন্ত যমুনা ছাড়বেন না তার সমর্থকরা।

যমুনার সামনের সড়কে ইশরাক হোসেনের সমর্থকরা প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন-ইসি।

/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের