গাছ রক্ষা আন্দোলনের গণশুনানির ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৫, ২৩:৩৭আপডেট : ২১ মে ২০২৫, ২৩:৩৭

অবস্থান কর্মসূচির ১৫৮তম দিনে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সদস্যদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিব, নাঈম উল হাসানসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।

বুধবার (২১ মে) অনুষ্ঠিত এই সভায় জানানো হয়, ১৪ ডিসেম্বর ২০২৪ থেকে চলমান আন্দোলনের পরও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা প্রতিশ্রুতি রক্ষা করেননি। পান্থকুঞ্জ ও হাতিরঝিল ধ্বংসকারী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক বাতিল এবং প্রকল্পের দুর্নীতি তদন্তে কমিশন গঠনের দাবি জানিয়ে ১৪৩তম দিনে সরকারের কাছে চিঠি পাঠানো হলেও সাড়া মেলেনি।

এই প্রেক্ষাপটে আন্দোলনকারীরা প্রকল্পের বৈধতা, জনস্বার্থ, পরিবেশ ও সামাজিক প্রভাব নিয়ে ৩০ মে পান্থকুঞ্জে এক উন্মুক্ত গণশুনানির আয়োজন করেছেন। এতে বিচারক হিসেবে থাকবেন অর্থনীতিবিদ, পরিবেশবিদ, আইন বিশেষজ্ঞসহ বিশিষ্ট নাগরিকরা। গণশুনানিতে স্থানীয় ও সাধারণ মানুষের অংশগ্রহণের ভিত্তিতে রায় ঘোষণা ও করণীয় নির্ধারণ করা হবে।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম