মিরপুরে পানি উন্নয়ন বোর্ডের অভিযানে ১০০ একর জমি উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৫, ২৩:৪৬আপডেট : ২১ মে ২০২৫, ২৩:৪৬

ঢাকায় মিরপুরের গোড়ান-চটবাড়ি পন্ডিং এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১০০ একর জমি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ মে) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পানি উন্নয়ন বোর্ড, পুলিশ প্রশাসন, বাংলাদেশ  সেনাবাহিনী অংশ নেয়। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য অধিগ্রহণ করা জমি (মিরপুর বেড়িবাঁধ) থেকে অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

মিরপুরে পানি উন্নয়ন বোর্ডের অভিযানে ১০০ একর জমি উদ্ধার অভিযানে মিরপুর বেড়ীবাঁধের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চেইনেজ কিমি ৮.৫০ (পঞ্চবটি) থেকে ১৪ কিমি (গোড়ান-চটবাড়ি ৮ ভেন্ট রেগুলেটর) পর্যন্ত অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করা হয়।  উচ্ছেদ অভিযান চলাকালীন মাইশা কনস্ট্রাকশন লিমিটেড, করিম রেডিমিক্স, এবিসি রেডিমিক্স, শেল, সাদী ফিলিং, জ্যাক বাংলাদেশ, পাথ বিল্ডার্স, আমিন মোহাম্মদ গ্রুপ, ঢাকা বোট ক্লাব, তুরাগ রিক্রিয়েশন সেন্টার, এনডিই রেডিমিক্স প্লান্ট-২ সহ বিরুলিয়া এলাকার অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়। এ সময় পানি উন্নয়ন বোর্ড ঢাকার প্রায় ১০০ একর অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত হয়।

পানি উন্নয়ন বোর্ডের জায়গার উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের