নগর ভবনের তালা খুলে দিয়ে নাগরিক সেবা চালুর দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৫, ১৪:২৩আপডেট : ২৬ মে ২০২৫, ১৪:২৩

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোকে কেন্দ্র করে আন্দোলনে নগর ভবনে তালা দেওয়ায় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। অনতিবিলম্বে নগর ভবনের তালা খুলে দিয়ে নাগরিক সেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সোমবার (২৬ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষুদ্ধ নগরবাসীর ব্যানারে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারকে অনুরোধ করবো, নগর ভবনের তালা খুলে দিয়ে আমাদের সেবা নেওয়ার ব্যবস্থা করে দিন। এটা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে করে দিতে হবে।

যারা নগর ভবন অবরুদ্ধ করে আন্দোলন করেছেন তাদের উদ্দেশে বক্তারা বলেন, এভাবে নগর ভবনে তালা লাগানো অবৈধ। আপনারা তালা খুলে দেন। নগর ভবনের জঞ্জাল দূর করেন। অবিলম্বে আপনারা নগর ভবন ছেড়ে দেন। আমাদের আর ভোগান্তিতে ফেলবেন না।

খলিলুর রহমান নামে এক ভুক্তভোগী বলেন, আমি ৬৭ বছর বয়স্ক মানুষ। তিন ধরে দিন একটা সেবা নেওয়ার জন্য ঘুরছি। কিন্তু আমি সেটা পাচ্ছি না। আমি চাই আপনারা নগর ভবন খুলে দেন। আমরা সেবা পেতে চাই। আমি বলতে চাই, দ্রুত নগর ভবন খুলে দেন তা না হলে জনগণ আপনাদের বিরুদ্ধে নেমে পড়লে পায়ের তলায় মাটি থাকবে না। 

ভুক্তভোগী আবদুল মান্নান বলেন, বিগত কয়েকদিন ধরে নগরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যারা নগর ভবন অবরুদ্ধ রেখে সুনির্দিষ্ট ফায়দা হাসিলের চেষ্টা করছেন সেটা ভালো হবে না।

রাজু আহমেদ নামে একজন বলেন, আমারা সাধারণ মানুষ। আমাদের নাগরিক সেবা থেকে বঞ্চিত করবেন না। আপনারা কি নগর ভবনে তালা দিয়েছেন নাকি জনগণের মুখে তালা দিয়েছেন? নগর ভবনের তালা খুলে দিয়ে নাগরিক সেবার ব্যবস্থা করে দেন।

মানববন্ধনের আরও বক্তব্য রাখেন– মো. শাকিল, খাজা ফুয়াদ, মানজুরুল ইসলাম মাসুদ, মাসুম বিল্লাহ, ফখরুল ইসলাম, আনোয়ার হুসাইন, অ্যাডভোকেট ওয়ালিউল্লাহ, মো. আমিনুল ইসলাম, হাসান মাহমুদ, হাসান আহমেদ সুমন প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম